শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ১১:২৭ দুপুর
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় আহত ৮

আব্দুল্লাহ যুবায়ের: [২] শনিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা। তাদের ছোড়া গ্রেনেড হামলায় আহত হয়েছেন ৮ জন। নিহত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি। টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার

[৩] পুলিশ জানিয়েছে, আহতদের সবাই স্থানীয় বাসিন্দা। গ্রেনেড লক্ষ্যভ্রষ্ট হওয়ায় নিরাপত্তা বাহিনীর কেউ আহত হয়নি। আহত ৬ জনের অবস্থা গুরুতর। জঙ্গিদের গ্রেপ্তার করতে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় আধাসেনা অভিযান শুরু করেছে।

[৪] ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ পুলওয়ামায় আত্মঘাতী হামলা চালিয়েছিলো। ওই হামলায় নিহত হয়েছিলেন ৪৪ জন সিআরপিএফ জওয়ান। পরে জইশের প্রশিক্ষণ শিবিরে অভিযান চালিয়েছিলো ভারতীয় বায়ুসেনার মিরাজ-২০০০। সে সময় জম্মু-কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো।

[৫] ২০২০ সালের ৫ জুলাই সিআরপিএফ কনভয়ে আবার হামলা করেছিলো জঙ্গিরা। তখন, একজন জওয়ান আহত হয়েছিলেন। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়