শিরোনাম
◈ ৩. তেল স্থাপনাকে ঘিরে সতর্কতা, সৌদি–কাতার–আমিরাতে বাসিন্দাদের সরতে বলল ইরান ◈ ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর ◈ তেলের বাজারে চাপ, হরমুজ এড়িয়ে বিকল্প পথে রপ্তানি বাড়াচ্ছে দেশগুলো ◈ বিশ্ব কা‌পের ভেন‌্যু প‌রিবর্তনে ইরানের আবেদন প্রত্যাখ্যান ফিফার ◈ কপাল মন্দ সে‌নেগা‌লের, জিতেও শিরোপা পে‌লো না, মরক্কো আফ্রিকা কাপ চ্যাম্পিয়ন ◈ আবারও হামলার শিকার বাগদাদে মার্কিন দূতাবাস ◈ গুলশানের বাসা থেকে জরুরি দাফতরিক কাজ করছেন প্রধানমন্ত্রী ◈ এবার মুসলিম দেশে দুপুরেই দেখা গেল শাওয়ালের চাঁদ ◈ কৃষকদের আর্থিক নিরাপত্তায় বড় পদক্ষেপ, আসছে ফসল বীমা ◈ এক মাসে কতদূর এগোল সরকার: অর্থনীতি, রাজনীতি ও কূটনীতির হিসাব

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ০৯:৩৮ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনীতে র‌্যাবের অভিযান বিদেশী মদ ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

শাহজালাল ভূঞা: [২] ফেনীতে শনিবার (২ জানুয়ারি) দুপুরে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ ও ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম জিয়াউর রহমান রিংকু (৩৫)। তিনি ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকার বাসিন্দা ও এলাকায় একজন ওষুধ ব্যবসায়ী। ফেনী পৌরসভার শহীদ শহীদুল্লাহর কায়সার সড়কের একটি বহুতল ভবনের একটি বাসা থেকে মসদকদ্রব্যসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

[৩] র‌্যাব-৭, ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী পৌরসভার শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় শিউলী গার্ডেন নামে একটি বহুতল ভবনের ৬ষ্ঠতলা ২৫নং ইউনিটে আজ শনিবার দুপুর ১২ টার দিকে অভিযান চালায়। ওই ইউনিটে তল্লাশী করে বিভিন্ন প্রকারের ৮৬ বোতল বিদেশী মদ ও ৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব-৭ এর সদস্যরা। এসময় মো. জিয়াউর রহমান রিংকু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

[৪] ওই ভবনের বাসিন্দারা জানান, জিয়াউর রহমান রিংকু গত দুই দিন আগে ভাড়াটিয়া হিসেবে ওই বাসা ভাড়া নেন। এরপর এসব মালামাল নিয়ে বাসায় ওঠেন।

[৫] র‌্যাবের জিজ্ঞাসাবাদে তিনি জানান, মাদক পাচারকারী হিসেবে সে দীর্ঘদিন জড়িত রয়েছে। এছাড়া মোহাম্মদ আলী বাজারে তার একটি ওষুধ দোকান রয়েছে। তার আড়ালেই এ ব্যবসা চালিয়ে আসছে আসামি।

[৬] এ ঘটনায় মামলার প্রস্তুতি ও আসামিকে থানায় পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়