শিরোনাম
◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ০২:৪৪ রাত
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজিবির কড়া আপত্তিতে সীমান্তে বিজেপির পাকাঘর নির্মাণ বন্ধ

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের মোহনপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি-বিএসএফ উত্তেজনার অবসান ঘটেছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যে পাকা অফিস নির্মাণ করতে চেয়েছিল তা করতে পারবে না। আগের যে টিনের অফিস রয়েছে সেটাই থাকবে।

শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী মোহনপুর এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশেন পক্ষে নেতৃত্ব দেন ধর্মঘর বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আবু বক্কর। ভারতের নেতৃত্ব দেন বিএসএফের সুবেদার ত্রিমোহন সিং।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দুইদিন আগে মাধবপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী মোহনপুর এলাকার ১৯৯৪-৪/এস পিলারের কাছে ভারতীয় জনতা পার্টি তাদের অফিস নির্মাণ করার চেষ্টা করে। এতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে বাধা দেন ধর্মঘর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আবু বক্কর। এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনার পর বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী ও এডি নাছির চৌধুরী সীমান্ত এলাকা পরিদর্শন করেন। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় অতিরিক্ত সৈনিক মোতায়েন করা হয়।

হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী জানান, সীমান্ত এলাকার ৫০ গজের মধ্যে ভারতীয় জনতা পার্টির অফিস নির্মাণ করার চেষ্টা করা হয়েছিল। সে কারণে এতে বাধা দেওয়া হয়। শুক্রবার দুই দেশের দায়িত্বশীল কর্মকর্তাদের পতাকা বৈঠকের পর বিষয়টি সমাধান হয়।সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়