শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ০২:০৩ রাত
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিয়াউর রহমান আইএসআইর এজেন্ট ছিলেন: মির্জা আজম এমপি

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন ‘জিয়াউর রহমান আসল মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি পাকিস্তান গোয়েন্দা সংস্থার (আইএসআই) এজেন্ট ছিলেন। তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইতে চাকরি করতেন। পাকিস্তানিরা কোনও বাঙ্গালি সেনা অফিসারকে বিশ্বাস করতো না। জিয়াউর রহমান জন্ম সূত্রে পাকিস্তানি ছিলেন, এ জন্য তার আইএসআইতে চাকরি হয়েছিল।

তিনি শুক্রবার ( ০১জানুয়ারি ) রাতে শহরের পাথালিয়া হযরত শাহ জামাল (রঃ) স্কুল এ্যান্ড কলেজ মাঠে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মােঃ জাকির হােসেন তারা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মােঃ শরিফুল ইসলাম শিমুলের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম।

সম্মেলনে প্রধান বক্ততায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, এ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, জি এস এম মিজানুর রহমান মিজান, কৃষি বিষয়ক সম্পাদক ওসমান গণি মুছা, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, ছানোয়ার হোসেন ছানু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ তানভীর আহমেদ,জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি ও শহর ছাত্রলীগের আহবায়ক জুয়েল মিয়া প্রমুখ।

এছাড়াও জামালপুর জেলা আওয়ামী,শহর আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সূত্র- পিপিবিডি.নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়