শিরোনাম
◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২১, ০১:৫৩ রাত
আপডেট : ০১ জানুয়ারী, ২০২১, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শরীয়তপুরে ৩ পৌরসভায় বিদ্রোহী সহ ২৩ জনের মেয়র পদে মনোনয়ন দাখিল

শরীয়তপুর প্রতিনিধি: [২] শরীয়তপুরে ৩টি (নড়িয়া, ভেদরগঞ্জ ও জাজিরা) পৌরসভায় বিদ্রোহী সহ ২৩ জন মেয়র, ১০৫ জন, সাধারন কাউন্সিলর ও ২৮জন সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেছেন। এরমধ্যে নড়িয়া পৌরসভায় মেয়র পদে এ্যাড. আবুল কালাম আজাদ (আওয়ামীলীগ), সৈয়দ রিন্টু (বিএনপি), নিরব বেপারী (জাতীয় পার্টি), শহীদুল ইসলাম বাবু রাড়ী (আওয়ামী বিদ্রোহী), মাহমুদুল হাসান জুয়েল (আওয়ামী বিদ্রোহী), শফিকুল ইসলাম রাড়ী (আওয়ামী বিদ্রোহী), শাহেদুজ্জামান (আওয়ামী বিদ্রোহী), কামরুল হাসান (আওয়ামী বিদ্রোহী), শাহজাহান বেপারী (আওয়ামী বিদ্রোহী), সামসুদ্দিন মোল্যা (ইসলামী আন্দোলন)। সাধার আসনে কাউন্সিলর পদে ৩৫ জন সংরক্ষিত আসনে ১১ জন মনোনয়ন দাখিল করেছেন।

[৩] এদিকে, ভেদরগঞ্জ পৌরসভায় মেয়র পদে আব্দুল মান্নান হাওলাদার (আওয়ামীলীগ), বিএম মোস্তাফিজ মোস্তফা (বিএনপি), আবুল বাশার চোকদার (আওয়ামী বিদ্রোহী), নিয়ামত সিকদার (আওয়ামী বিদ্রোহী), চিনু বেগম (আওয়ামী বিদ্রোহী), দেলোয়ার হোসেন (বিএনপি বিদ্রোহী)। সাধারন কাউন্সিলর পদে ৩০জন সংরক্ষিত আসনে ১০জন মনোনয়ন দাখিল করেছেন।

[৪] অন্যদিকে, জাজিরা পৌরসভায় মেয়র পদে অধ্যাপক আব্দুল হক কবিরাজ (আওয়ামী লীগ), মাজহারুল ইসলাম রনি (বিএনপি), আবুল খায়ের ফকির (আওয়ামী বিদ্রোহী), ইদ্রিস মিয়া (আওয়ামী বিদ্রোহী), মো: আবু ফকির (আওয়ামী বিদ্রোহী), খোকন তালুকদার (আওয়ামী বিদ্রোহী), সেকান্দর ফকির (ইসলামী আন্দোলন)। সাধারন কাউন্সিলর পদে ৪০ জন সাংরক্ষিত আসনে ৭জন মনোনয়ন দাখিল করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটানিং অফিসার মোঃ জাহিদ হোসেন এ খবর নিশ্চিত করেছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ