শিরোনাম
◈ ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে বিভ্রান্তি, আবেদন করে রিজেক্ট হচ্ছেন অনেকে, জুন শেষে চালুর আশায় ঢাকা ◈ জ্বালানি সংকটের শঙ্কা নেই: মে মাসে আমদানি ৫ লাখ টনের বেশি ◈ ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা–কামাল মাওলা মসজিদকে সরস্বতী মন্দির ঘোষণা হাইকোর্টের ◈ বাংলা‌দে‌শের কা‌ছে টেস্ট হা‌রের পর পাকিস্তান দলকে আইসি‌সি মোটা অঙ্কের জরিমানা কর‌লো ◈ হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু ◈ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে ধ্বংস হচ্ছে ফসল, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা, বিপন্ন উপকূলীয় মানুষের জীবন ◈ মিসাইল ছোড়া ছাড়াই ইরান চুক্তি সফল করেছিলাম: বারাক ওবামা ◈ প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল টিনের চালাসহ এক ব্যক্তিকে, ভাঙল হাত-পা (ভিডিও) ◈ উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ◈ সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরিয়ায় যাত্রীবাহী বাসে হামলা: নিহত ২৮

জেরিন আহমেদ: [২] দেশটির পূর্বাঞ্চলে ওই হামলার ঘটনা ঘটেছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেইর আল জোর প্রদেশে বুধবার ওই হামলার ঘটনা ঘটেছে। হামলায় নিহতরা বেসামরিক নাগরিক বলে উল্লেখ করেছে স্থানীয় গণমাধ্যম। এখন পর্যন্ত এ হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। খবর বিবিসির।

[৩] এদিকে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ ওই হামলার জন্য জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছে। তারা বলছে, হামলায় ৩৭ সেনা নিহত হয়েছেন।

[৪] সংস্থাটি আরো জানিয়েছে, পরিকল্পিতভাবে আইএস সদস্যরা বাসটিতে হামলা চালিয়েছে। সরকারপন্থী যোদ্ধা ও সেনা সদস্যদের বহনকারী তিনটি বাস লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

[৫] প্রাচীন পালমিরা নগরীর কাছে অবস্থিত ওই অঞ্চলে আইএস জঙ্গি এবং প্রেসিডেন্ট বাসার আল আসাদ বাহিনীর মধ্যে প্রায়ই এমন সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে ২০১৪ সালে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় আইএস। পশ্চিমাঞ্চলীয় এ প্রদেশ থেকে ইরাকের প্রায় ৮৮ হাজার বর্গকিলোমিটার এলাকা আইএসের নিয়ন্ত্রণে ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়