শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসির দশক সেরা ‘টিকটকার’ ডেভিড ওয়ার্নার !

স্পোর্টস ডেস্ক : [২] করোনা ভাইরাস মহামারীর জেরে বিশ্ব জুড়ে যখন লকডাউন চলছিল তখন পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছিলেন ক্রীড়া ব্যক্তিত্বরা। একইসঙ্গে সোশ্যাল মিডিয়াতেও সক্রিয়তা বাড়তে দেখা গিয়েছে ক্রিকেটারদের। এই যেমন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার !

[৩] গত কয়েক মাসে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক–এ তারকা বনে গেছেন ওয়ার্নার। স্ত্রী ও কন্যাদের নিয়ে জনপ্রিয় ভারতীয় সঙ্গীতের সঙ্গে নাচ গান করে বিনোদন দিয়ে ভক্তদের মাঝে তোলপাড় সৃষ্টি করেছিলেন এ বাঁহাতি ওপেনার। আর তাই আইসিসির দশক সেরা টিকটকার হিসাবে দাবি করছেন ওয়ার্নার।

[৪] সম্প্রতি দশক সেরা টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আর তাই মজার চলে নিজেকে দশক সেরা টিকটকার মনে করছেন ওয়ার্নার। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক বার্তায় এমনটা বলেছেন অজি ওপেনার।

[৫] টিকটকে আরেক জনপ্রিয় ক্রিকেটার ভারতের যুযবেন্দ্র চাহাল। তাকে নিয়ে ঐ বার্তায় তিনি লিখেন, আমি ভেবেছিলাম আমরা দুইজনই এই খেতাবটা জিতব। - ক্রিকেট নিউজ ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়