শিরোনাম
◈ বছরে ১২ হাজার কোটি টাকার বেশি ব্যয়, ঈদের আগে দুই জেলায় মিলবে ফ্যামিলি কার্ড ◈ জাতীয় পার্টি দাবি করেছে, দলটিকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ইংল‌্যা‌ন্ডের কা‌ছে ৫১ রা‌নে হার‌লো শ্রীলঙ্কা ◈ রাজধানীর কলাবাগানে বিএনপি নেতা গুলিবিদ্ধ ◈ হাসিনার ট্র্যাডিশন ভেঙে দলীয় প্রতীক বা কারও ছবি ছাড়াই ভাষণ দিলেন তারেক রহমান ◈ কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন ◈ জাপানমুখী কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, আসছে ৭ দিনের কর্মপরিকল্পনা ◈ পে-স্কেলের দাবি: প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার দাবি ◈ প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করার সিদ্ধান্ত ◈ আরও ৭১৩ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ১১:০৫ দুপুর
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে বিপুল পরিমাণ নকল প্রসাধনী তেরির কারখানা সীলগালাসহ পাঁচজন জেল-হাজতে

সাবেত আহমেদ: [২] গোপালগঞ্জে একটি কারখানায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও পণ্য সামগ্রী জব্দ করেছে মোবাইল কোর্ট। সে সঙ্গে কারখানা-মালিকের আত্মীয় ও শ্রমিকসহ পাঁচজনকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

[৩] এছাড়াও সীলগালা করে কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাহউদ্দিন দীপু’র নেতৃত্বে গোপালগঞ্জ শহর-সংলগ্ন গোলাবাড়ীয়া এলাকায় জনি এগ্রো কমপ্লেক্স লিঃ এর কারখানায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

[৪] মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে ওই কারখানা থেকে সাবান ও ডিটারজেন তৈরীর কাঁচামাল, ভেজাল তেল ও লবণসহ বিভিন্ন প্রকারের বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও পণ্য সামগ্রী জব্দ করা হয়েছে।

[৫] কারখানা-মালিকের আত্মীয় বাদল (৩১) ও ইমরানকে (২৪) এক বছর এবং ফয়সাল (৩০), শরীয়ত (২১) ও ছিনারুলকে (৩৫) একমাসের সাজা দিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা হয়েছে বলে জানান মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়