শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৩:০৬ রাত
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে সালমা-রুমানাদের মাসব্যাপী ক্যাম্প ৩ জানুয়ারি

রাহুল রাজ : [২] নতুন বছরের শুরুতেই মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৩ জানুয়ারি থেকে তাদের মাসব্যাপী ক্যাম্প শুরু হবে।

[৩] এজন্য ২৯ ক্রিকেটারকে নির্বাচন করা হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলবে তাদের ক্যাম্প। ক্যাম্প চলাকালে পাঁচটি সীমিত পরিসরের ম্যাচও খেলবেন সালমা, রুমানারা। জাতীয় নারী দলের সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স ক্যাম্প পরিচালনা করবেন।

[৪] জানা গেছে, ইংল্যান্ডের সাবেক নারী দলের কোচ মার্ক রবিনসনকে জাতীয় দলের সঙ্গে যুক্ত করতে যাচ্ছে বিসিবি। তবে এখনও আনুষ্ঠানিক চুক্তি না হওয়ায় বিসিবি তাকে যুক্ত করছে না। ক্যাম্প শুরুর পর নতুন প্রধান কোচ দায়িত্ব নিতে পারেন বলে জানা গেছে।

[৫] রবিনসন ২০১২ থেকে ২০১৯ পর্যন্ত ইংল্যান্ড নারী ক্রিকেট দলের দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালে তার অধীনেই বিশ্বকাপ জিতেছিল ইংলিশ মেয়েরা। কোচিং ক্যারিয়ার সমৃদ্ধ হলেও খেলোয়াড়ী জীবন কেটেছে ঘরোয়া ক্রিকেটেই। ১৯৯৭ থেকে ২০০২ পর্যন্ত সাসেক্সের হয়ে খেলেছেন রবিনসন। এর আগে খেলেছেন ইয়র্কশায়ার, নটিংহ্যাম ও ক্যান্টারবুরিতে।

[৬] ডাক পাওয়া নারী ক্রিকেটাররা: সালমা খাতুন, নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মুমতা হেনা হাসনাত, সুরাইয়া আজমিম, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমীন সুলতানা, ইসমা তানজিম, রুবয়া হায়দার ঝিলিক, মল্লিক, ফরিদা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুমাইয়া আক্তার।

  • সর্বশেষ