শিরোনাম
◈ বাংলাদেশে প্রতি দুই তরুণে এক জন চাকরিহীন: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর ◈ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি ◈ বাংলাদেশে ঈদ কবে? যা জানাগেল ◈ মিসাইল নেই বলছে যুক্তরাষ্ট্র, এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, কৌশল কী? ◈ ক্ষমতায় এক মাস: সামাজিক সুরক্ষা থেকে অর্থনীতি, ২৮ দিনে ২৮ বড় উদ্যোগ সরকারের ◈ গণভোটের রায় মানা নিয়ে বেকায়দায় সরকার, আন্দোলনে নামার হুঁশিয়ারি বিরোধী দলের ◈ ২৪ ঘণ্টায় যমুনা সেতু পার হলো ৩৫ হাজার যানবাহন, টোল আদায় ৩ কোটি ছাড়াল

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৩:০১ রাত
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বসনিয়ায় তীব্র শীতে কাঁপছে হাজার হাজার শরণার্থী

সুইটি আক্তার: [২] তাপমাত্রা শূন্যেরও নীচে মাইনাস ডিগ্রিতে নেমে যাওয়ায় এবং তীব্র তুষারপাতে বসনিয়া-হার্জেগোভিনার ক্যাম্পগুলোতে চরম দুর্ভোগে সহস্রাধিক অভিবাসী ও শরণার্থী । আল-জাজিরা

[৩] বসনিয়ার উত্তরের লিপা ক্যাম্পের শরণার্থীরা, তীব্র ঝড়ো বাতাস থেকে বাঁচতে কম্বল জড়িয়ে স্লিপিং ব্যাগের মধ্যে আশ্রয় নিয়েছে। কারণ গত সপ্তাহে এই ক্যাম্পটির কিছু অংশ আগুনে পুড়ে যায়। বিভিন্ন সাহায্যকারী সংস্থার দেওয়া সামান্য কিছু খাবার খেয়ে কোনোরকমে বেঁচে আছেন এই হতভাগ্যরা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অনেক আগে থেকেই ক্রোয়েশিয়া সীমান্তবর্তী এ ক্যাম্পটির জীবনমান নিয়ে সতর্ক করে আসছে।

[৪] আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বসনিয়া সরকার এখনো পর্যন্ত ক্যাম্পটির সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। দেশটির উত্তরের ক্রাজিনা অঞ্চলের আরেক ক্যাম্পের পাকিস্তানি এক শরণার্থী গণমাধ্যমকে বলেন,‘আমরা এখানে পশুর মতো জীবন-যাপন করছি।পশুও আমাদের চেয়ে উন্নতভাবে বাঁচে। বেঁচে থাকার মতো কোনও মৌলিক চাহিদাই আমরা পূরণ করতে পারছি না।’

[৫] আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান পিটার ভ্যান ডার এক টুইটে জানান,‘এভাবে কোনও মানুষ বাঁচতে পারেনা, রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করা প্রয়োজন।’ সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়