শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি হচ্ছে ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:৪৮ দুপুর
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজেপি’তে যোগ দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি!

স্পোর্টস ডেস্ক : [২] ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি এবং সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিচ্ছেন। এমন আলোচনায় মুখর পশ্চিমবঙ্গ।- ডয়চে ভেলে।

[৩] রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে কলকাতার রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন সৌরভ। সেখানে প্রায় দুই ঘণ্টা তাদের মধ্যে বৈঠক চলে। ওই বৈঠকের খবর ছড়িয়ে পড়ার পর থেকে এই আলোচনা আরও জোরাল হয়।

[৪] তবে, বৈঠক থেকে বেরিয়ে সৌরভ গাঙ্গুলি অপেক্ষমান সাংবাদিকদের জানিয়েছেন, কোনো কিছু আগাম ভেবে না নেওয়াই ভালো। রাজ্যপালের সঙ্গে এটি ছিল নেহাতই সৌজন্য সাক্ষাৎ। রাজ্যপাল নিজেই ইডেন গার্ডেন্সে গিয়ে তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এ দফায় তিনি নিজেই এসে রাজভবনে তার সঙ্গে দেখা করলেন।

[৫] এদিকে এই মুহূর্তে, যখন এই রাজ্যে বিজেপির কোনও নেতাকেই মুখ্যমন্ত্রী পদের যোগ্য দাবিদার বলে নজরে পড়ছে না, সৌরভের এই রাজভবন যাওয়া রীতিমত আলোড়ন ফেলেছে। - সারাবাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়