শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৯:২৯ সকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ডের এক ধাক্কায় ৬ ব্যাটসম্যান আউট, কঠিন চ্যালেঞ্জে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : [২] ৯৬ রানে অপরাজিত কেন উইলিয়ামসন সেঞ্চুরি করলেও আটকে দেওয়া হয়েছে ১২৯ রানেই। আগের টেস্টে ১৭৪ রান করা হেনরি নিকোলসকে আটকানো হয়েছে ৫৬-তেই। কিন্তু উইকেটকিপার বিজে ওয়াটলিং স্যান্টনার, জেমিসন, ওয়াগনারদের নিয়ে শেষ পর্যন্ত ৪৩১ রানে নিয়ে যান নিউজিল্যান্ডের প্রথম ইনিংসকে।

[৩] মাউন্ট মঙ্গানুইতে কঠিন এই পরীক্ষায় নিউজিল্যান্ডের করা রানের পাহাড় পিছু করতে নেমে পাকিস্তান শান মাসুদের উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষে তোলে ৩০ রান। তৃতীয় দিনের শুরুটাও তাদের আশানরূপ হয়নি। দলীয় রান ৯০ পেরোনোর আগেই সাজঘরে ফিরে যান ৬ জন ব্যাটসম্যান।

[৪] তবে রিজওয়ান ও আশরাফ সে ধাক্কা কাটিয়ে পাকিস্তানকে ১০০ রানের ঘর অতিক্রম করিয়েছেন। তাদের ৬২ রানের অপরাজিত জুটিতে পাকিস্তানের বর্তমান স্কোর ১২৪ রান ৬ উইকেটের বিনিময়ে। নিউজিল্যান্ডের স্কোর অতিক্রম করতে সফরকারীদের প্রয়োজন আরও ৩০৭ রান। ক্রিকইনফো/ ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়