শিরোনাম
◈ ইবি শিক্ষককে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা কর্মচারীর ◈ দেশের সব সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা ◈ এবার তুরস্কে হামলা করল ইরান ◈ সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশের কাছে কী প্রত্যাশা, জানালেন ইরানের রাষ্ট্রদূত ◈ চিকিৎসাসেবা সহজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন ‘ই-হেলথ’ কার্ড চালুর ◈ ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন দপ্তর ◈ গণভোট ও শপথ বৈধতা নিয়ে হাইকোর্টের রুল, রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব, টানা বাড়ছে অপরিশোধিত তেলের দাম ◈ মধ্যপ্রাচ্যের সংঘাত: কে কার মিত্র, কে কার প্রতিপক্ষ?

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ০১:৫৫ রাত
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গঙ্গা নদী দিয়ে বাংলাদেশের সঙ্গে নৌ যোগাযোগ স্থাপন করবে ভারত

মাছুম বিল্লাহ: [২] রোববার ভারতের মুর্শিদাবাদে জেলার ফরাক্কায় লকগেটের কাজ পরিদর্শনের সময় এ কথা বলেন দেশটির কেন্দ্রীয় জাহাজ বন্দর ও জল পরিবহণ মন্ত্রী মনসুখ মাণ্ডবীয়।

[৩] তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে আন্তর্জাতিক জল পরিবহণপথ সুগম করতে কেন্দ্রের জলমার্গ- এর বরাদ্দ ৫,৪০০কোটি টাকায় বারাণসী থেকে হলদিয়া জলপথের বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ চলছে জোরকদমে। এই কাজ সম্পূর্ণহবে ২০২৩-এর ডিসেম্বরের মধ্যেই। ইতিমধ্যেই প্রায় ৫৬ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে।

[৪] ‘বারাণসী থেকে হলদিয়া জলপথের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। আর এর মাধ্যমে বাংলাদেশ-নেপাল-সহআন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা তৈরি হচ্ছে। বারাণসী ও সাহেবগঞ্জে কাজ সম্পূর্ণ হয়েছে। এ রাজ্যের হলদিয়াতেও আগামী দুই মাসের ভিতরেই সম্পূর্ণ হবে সমস্ত কাজ। ২০২১-এর ডিসেম্বরের মধ্যেই ফরাক্কা ব্যারেজের এই নেভিগেশন লকগেট, তাও সম্পূর্ণ হবে।’

[৫] তিনি বলেন, ‘সড়ক পরিবহণের যানজট এড়ানো এবং প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতেই এই মিশন। জলপথ সুগম হলে ভারত থেকে বাংলাদেশ, নেপালে সিমেন্ট, বালি, পাথর, জাতীয় জিনিসপত্র পরিবহণ সহজ হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়