শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৬:০৮ সকাল
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ধর্ষণ মামলায় বাস চালক ও হেলপার কারাগারে

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে এক নারীকে আটকে রেখে ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাস চালক ও হেলপারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। যমুনা টিভি

পুলিশ জানায়, শুক্রবার রাতে চান্দগাঁও থানার ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরি এলাকা থেকে চালক দিদার ও হেলপার ফরহাদকে গ্রেফতার করা হয়। পরে আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

নগরীর ইপিজেড এলাকার পোশাক কর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নেয় ফরহাদ। এরপর চালক দিদারকে সাথে নিয়ে ফরহাদ প্রায় এক মাস আটকে রেখে অমানবিক নির্যাতন চালায় বলে অভিযোগ ভুক্তভোগীর।

গত ২৪ ডিসেম্বর ওই নারী কৌশলে ওই বাসা থেকে পালিয়ে যান। পরে তিনি চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়