শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২০, ০১:৪৩ রাত
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬ সাল ধরে প্রতি বছরই বন্যা হচ্ছে [২] সারাদেশের খালগুলো ভরাট, এটাই প্রধান কারণ

আসিফুজ্জামান পৃথিল: [৩] স্বাধীনতার পর থেকে ২০১৪ সাল পর্যন্ত ৪৩ বছরে বাংলাদেশে বড় ধরনের বন্যা হয়েছে ৬টি। ১৯৭৪, ১৯৮৭, ১৯৮৮, ১৯৯৮, ২০০৪ ও ২০০৭ সালে। আর ২০১৫ সাল থেকে ২০২০, মাত্র ৬ বছরে সেই একই সংখ্যক বন্যা হয়েছে। ধানবিজ্ঞানীদের এক গবেষণায় জানা গেছে এই তথ্য।

[৪] বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বলছে, দেশের বিশাল এক অঞ্চল গত ৬ বছর টানা পানির নিচে নিমজ্জিত থেকেছে। ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বলছেন, এই কারণে চলতি বছর বাংলাদেশের ১০ শতাংশ কম ধান উৎপাদিত হয়েছে। প্রতি বছর তলিয়ে যাচ্ছে ২২ শতাংশ ভূমি, প্রতি বর্গকিলোমিটারে নষ্ট হচ্ছে ৭০ টন ধান।

[৫] অনেক নদীর তলদেশ পলি পড়ে উঁচু হয়ে গেছে। ফলে বর্ষার অতিরিক্ত পানি সরতে না পারায় প্লাবিত হচ্ছে দুকূলের জনপদ। বর্ষার আগেই ভারত থেকে আসা পাহাড়ি ঢলেও হচ্ছে আগাম বন্যা। ভারতের খামখেয়ালিপনা তো আছেই, যখন তখন নদীর বাঁধ খুলে দেয়, অসময়ে বন্যা হয় বাংলাদেশ।

[৬] ঘন ঘন বন্যার কারণে বেশ কিছু ফসল ও ধানের জাত বিলুপ্ত হওয়ার মুখে, কিছু এরই মধ্যে বিলুপ্ত হয়ে গেছে।
[৭] বিশেষজ্ঞদের মতে, বন্যা মোকাবেলায় ৭০ দশকের শেষাংশের মতো আবারও খাল খনন জরুরি। এছাড়াও উদ্ধার করতে হবে দখল হওয়া জলা ও নিম্নভূমি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়