শিরোনাম
◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২০, ১২:২১ দুপুর
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক গড়তে চায় তুরস্ক, জানালেন প্রেসিডেন্ট এরদোগান

আব্দুল্লাহ যুবায়ের: [২] গত শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান বলেন, গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে ইসরায়েলের সঙ্গে তুরস্কের সমস্যা আছে। যদি এ সমস্যা না থাকতো, তবে তুরস্ক-ইসরায়েল সম্পর্ক ভিন্নও হতে পারতো। আল জাজিরা

[৩] তিনি আরও বলেন, দুদেশের সমস্যাগুলো এড়িয়ে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক গড়তে চায়। তবে ফিলিস্তিনে ইসরায়েলের নির্মম কাজগুলো কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

[৪] মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে তুরস্কই প্রথম ১৯৪৯ সালে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। প্রেসিডেন্ট এরদোগান ক্ষমতায় আসার আগ পর্যন্ত তুরস্ক-ইসরায়েলের মধ্যে ছিলো শক্তিশালী বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক।

[৫] পরবর্তীতে গাজা সীমান্তে ফিলিস্তিনপন্থী তুর্কিদের হত্যার পর ২০১০ সালে তুরস্ক ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে। পুনরায় ২০১৬ সালে আবার তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয় এবং ২০১৮ সালে সে সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়