শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২০, ১২:০০ দুপুর
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে ধান ক্ষেত থেকে মৃত নবজাতকের লাশ উদ্ধার

সোহেল রানা: [২] মৌলভীবাজারের কমলগঞ্জে আলীনগর ইউনিয়নের ছলিমগঞ্জ বাজার এলাকা থেকে বাজার বেগে মোড়ানো অবস্থায় মৃত এক নব জাতকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) পৌণে ৩ টায় গ্রামবাসী ধান ক্ষেতে একটি বাজার বেগ পড়ে থাকতে দেখেন।

[৩] পরে বেগটি খুলে দেখতে পান সে বেগের ভিতর মৃত একটি নবজাতকের মৃত দেহ। ঘটনাটি শুনে কমলগঞ্জ থানা থেকে সাড়ে ৩টায় পুলিশের একটি দল লাশ উদ্ধারে ঘটনাস্থলে যায়।

[৪] গ্রামবাসীরা বলেন, হয়তো কোন পরিবারে মৃত সন্তান জন্ম লাভ করায় লোক চক্ষুর অন্তরালে বাজার বেগের ভেতর মৃত নবজাতক রেখে ধান ক্ষেতে ফেলে গেছে। কমলগঞ্জ থানার ওসি মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়