শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৮:৩২ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদিতমারীতে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু

নুরনবী সরকার: [২] লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবু বক্কর (৬০) নামে আহত বৃদ্ধের মৃত্যু হয়েছে।

[৩] শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

[৪] এর আগে শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার ভাদাই ইউনিয়নের সেনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু বক্কর কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকার মৃত আকবর আলীর ছেলে।

[৫] পুলিশ ও স্থানীয়রা জানান, কাজ শেষে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক হয়ে মোটর সাইকেল যোগে শুক্রবার (২৫ ডিসেম্বর) বাড়ি ফিরছিলেন আবু বক্কর। আদিতমারী সেনপাড়া এলাকায় পৌঁছলে একটি ট্রলিকে অতিক্রম করার সময় ধাক্কা লেগে গুরুতর আহত হন আবু বক্কর। স্থানীয়রা আহত অবস্থায় তাকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শনিবার বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রলিটি আটক করে পুলিশে সোপর্দ করলেও চালক পালিয়ে যায়।

[৬] আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়