শিরোনাম
◈ মাত্র তিন মাসে কোটি টাকার হিসাবের বড় উল্লম্ফন ◈ কর্মসংস্থানে আসছে ১৪ লাখ বেকার ◈ সংসদে ইংরেজিতে বক্তব্য রাখলেন জেবা আমিন, স্পিকারের রসিকতা: ‘আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন’(ভিডিও) ◈ ২৪ ঘণ্টার বদলে ৪৮ ঘণ্টার হলে হয়ত আরো বেশি কাজ করা যেত, দায়িত্বের একটা চাপ অসম্ভবভাবে অনুভব করছি: তারেক রহমান  ◈ কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি! ◈ এস আলমের বৈশ্বিক সাম্রাজ্য নিয়ে বাড়ছে নজরদারি, স্পটলাইটে রেনেসাঁ ও ফোর পয়েন্টস কেএল ◈ নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলি‌শের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি ◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার ◈ দেশের আকাশে মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন পবিত্র আশুরা

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৭:৩৭ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ার এসপিকে বরখাস্তের দাবি হেফাজতের

বাশার নূরু: [২] পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে বরখাস্তের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

[৩] কুষ্টিয়ায় বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গত ২১ ডিসেম্বর কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে এক প্রতিবাদ সভায় বক্তব্য দেন পুলিশ সুপার তানভীর আরাফাত। বঙ্গবন্ধু ও বাংলাদেশের সংবিধান নিয়ে যারা প্রশ্ন তুলতে চান, তাদের জন্য তিনি তিনটি বিকল্প প্রস্তাব দেন ওই সভায়।

[৪] প্রস্তাবে পুলিশ সুপার বলেন, ‘এক, উল্টাপাল্টা করবা হাত ভেঙে দেব, জেল খাটতে হবে। দুই, একেবারে চুপ করে থাকবেন, দেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ইতিহাস নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না। তিন, আপনার যদি বাংলাদেশ পছন্দ না হয়, তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর প্যায়ারা পাকিস্তান।’

[৫] মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘কুষ্টিয়ার এসপির তথাকথিত মৌলবাদের ধোয়া তুলে ‌হাত ভেঙে দেওয়ার হুমকি সরকারি পোশাকে গণবিরোধী মাস্তানি। ভাস্কর্য ভাঙার মতো স্যাবোটাজ ঘটিয়ে আলেম-ওলামার ওপর দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা চলছে।’

[৬] বিবৃতিতে বলা হয়, ‘পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী বা জনগণের সেবক। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তারা নিয়োজিত। বিচার করা বা শাস্তি দেওয়া পুলিশের দায়িত্ব নয়। পুলিশের দায়িত্ব অপরাধ ঠেকানো এবং অপরাধীদের গ্রেপ্তার করে আদালতে বিচারপ্রক্রিয়ায় পাঠানো। কিন্তু পুলিশ কোনো অপরাধীর হাত ভেঙে দিতে পারে না, কিংবা কোনো অপরাধীকে বিনা বিচারে জেল খাটাতেও পারে না। সরকারের কাছে আমরা অবিলম্বে ওই এসপিকে বরখাস্ত করার আহ্বান জানাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়