শিরোনাম
◈ ঈদের আগে ২৩ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা ◈ তরুণদের মধ্যে কোলন ক্যানসার বাড়ছে, দায়ী হতে পারে অন্ত্রের টক্সিন ‘কলিব্যাকটিন’ : কীভাবে রক্ষা পাওয়া যাবে জানালেন গবেষকেরা ◈ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ সেনানিবাসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান: সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমে গর্বিত জাতি ◈ নেইমার হেলিকপ্টারে রাজকীয় কায়দায় অনুশীলন ক্যাম্পে হা‌জির, বিশ্বকা‌পে খেলা নি‌য়ে  শঙ্কা ◈ আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যু: তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর ◈ বাংলাদেশে কোরবানির চামড়া যাচ্ছে পানির দরে, হাজার কোটি টাকা কামাচ্ছে অন্য যে দেশ! ◈ ইরানকে সহযোগিতা করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের! ◈ ঈদুল আজহায় বাংলাদেশকে মোদির শুভেচ্ছা: তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত ◈ মাঝনদীতে ভয়াবহ ঝড়ে ৫০০ যাত্রী, তীরে উঠেই দিলেন সিজদা

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৫:২১ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ‘নারীর চোখে বাংলাদেশ’ বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে এজাহার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ট্রাভেলেটস অফ বাংলাদেশ ভ্রমণ কন্যা কর্তৃক আয়োজিত ‘নারীর চোখে বাংলাদেশ’ বিষয়ে সচেতনতা ক্যাম্পাইন অনুষ্ঠিত হয়েছে।

[৩] শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তন ও এজাহার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।আরও বক্তব্য রাখেন,উপজেলা পরিবার-পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক টিটু চন্দ্র শীল, চিকিৎসক প্রণয় রুদ্র, ট্রাভেলেটস অফ বাংলাদেশ-ভ্রমণকন্যার প্রতিষ্ঠাতা চিকিৎসক সাকিয়া হক,নারীর চোখে বাংলাদেশের চট্টগ্রামের জোন লিডার মুনতাহা রুম্মান, শামসুন নাহার, প্রতিরক্ষা সম্পাদক আছমা আক্তার, ফারহানা ইসলাম ফারহি, কক্সবাজার জেলার লিডার তাওহীদা ইসলাম,কক্সবাজার জেলার স্বেচ্ছাসেবক মাসকুরা ইসলাম প্রমুখ।"নারীর চোখে বাংলাদেশ"স্লোগান নিয়ে সারাদেশ চষে বেড়াচ্ছেন ভ্রমণ বিষয়ক ফেসবুক পেজ ট্রাভেলেটস অফ বাংলাদেশ-ভ্রমণকন্যার ।

[৪] এবার তারা উপজেলার এজাহার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আসেন এ কন্যারা।এখানকার ৫০জন শিক্ষার্থীদের নিয়ে নারীর ক্ষমতায়ন, বয়ঃসন্ধিকালীন সমস্যা, স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতা, খাদ্য ও পুষ্টি সুরক্ষার কৌশল,মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, পর্যটন কেন্দ্রগুলোর ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা ও ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন তারা। নারী জাগরণের বার্তা নিয়ে বাংলাদেশ সম্পর্কে শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষকে ধারণা দিতে দেশের বিভিন্ন জেলায় ভ্রমণ করছেন এ কন্যারা।

[৫] ওই দলের নেত্রী চিকিৎসক সাকিয়া হক বলেন,সর্বত্রই আমরা মানুষের কাছ থেকে সুব্যবহার ও কাঙ্ক্ষিত সহায়তা পেয়েছি।আমাদের মূল উদ্দেশ্য দেশ, দেশের মানুষ ও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানা। বিশেষ করে, নারীদের সামনে এগিয়ে চলতে উদ্বুদ্ধ করার চেষ্টা চালাচ্ছি। কীভাবে দেশ দেখতে, চলতে, মানুষের সঙ্গে মিশতে হয়; সেই ব্যাপারে আমাদের অভিজ্ঞতা বিনিময়ের চেষ্টা করেছি আমরা। নিরাপদ সড়ক, বাল্যবিয়ে, বয়সন্ধিঃকালীন দৈহিক মানসিক পরিবর্তন ও সমস্যা এবং আত্মরক্ষার বিষয়গুলো তাদের সামনে তুলে ধরা হচ্ছে।

[৬] টেকনাফ উপজেলা পরিবার-পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক টিটু চন্দ্র শীল, বয়ঃসন্ধিকালীন নারীদের স্বাস্থ্যের বিভিন্ন ধরনের সমস্যার-সমাধানে খোলামেলা আলোচনায় অনেকেই অনেক কিছু জানতে পেরেছেন।

[৭] ওই সময় প্রধান অতিথির বক্তব্যে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এই উদ্যোগের জন্য তাদের সাধুবাদ জানাই। শিক্ষার্থীদের সচেতনতা করতে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ,আত্নরক্ষা, বয়স সান্ধকালীন সমস্যা, বাল্যবিবাহ প্রতিরোধে কিভাবে করা যায় তা উদ্বুদ্ধ করা হয়।

এর আগে তারা দেশের ৬৪টি জেলায় ট্রাভেলেটস অব বাংলাদেশ- ভ্রমণকন্যারা কাজ করেছিলেন। তবে এবার তাঁরা দেশের প্রতিটি উপজেলায় কাজ করতে টেকনাফ থেকে শুরু করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়