শিরোনাম
◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি ◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও)

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে ইজিবাইক ছিনতাইকারী আটক

মোতাহার খান: [২] চালককে মারধর করে ইজিবাইক নিয়ে পালানোর সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ এবং অপর আরেক সহযোগী পালিয়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তর পাড়ার বীর মুক্তিযুদ্ধা শামসুদ্দিন সড়কের মোড়ল পাড়া মাদ্রাসা এলাকা থেকে ইজিবাইক সহ তাদের আটক করা হয়।

[৩] আটকৃতরা হলেন উপজেলার মাওনা উত্তর পাড়া গ্রামের আকতার হোসেনের ছেলে সুমন শেখ লাদেন (১৫)ও ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চরমোসলেন্দ দিরাতি পাড়া গ্রামের ইয়ার খানের ছেলে জাহিদুল ইসলাম (১৮) সে মাওনা উত্তর পাড়া মানিক মৃধার বাড়ির ভাড়াটিয়া,অপর পলাতক আসামি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার লক্ষীবাসা গ্রামের মৃত হানিফার ছেলে বাপ্পি সে মাওনা কবির মৃধার বাড়ির ভাড়াটিয়া।

[৪] মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম আর মামুন জানান, বৃহস্পতিবার রাতে ডিউটির সময় হাইওয়ে পুলিশের টহল টিম দেখিয়া রাস্তার পাশের দোকানদারসহ লোকজন ইজিবাইক ছিনতাই হয়েছে বলে চিৎকার দিলে তাৎক্ষনিকভাবে সুমন শেখ লাদেন নামের একজন ছিনতাইকারীকে আটক করে পুলিশ এবং অপর দুজন ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। পরে কৌশলে ইজিবাইক সহ অপর ছিনতাইকারী জাহিদুলকে আটক করে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

[৫] শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন জানান,আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। এরা সঙ্গবদ্ধ হয়ে এলাকায় বিভিন্ন অপরাধ করে থাকে এর আগেও সুমন শেখ লাদেনের নামে ধর্ষণ সহ একাধিক অভিযোগ রয়েছে।এদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ