শিরোনাম
◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৭:৪৫ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশা পূরণের জন্য মাজারে মোমবাতি প্রজ্জ্বলন: কী বলে ইসলাম?

মোস্তফা ওয়াদুদ: চট্টগ্রামের শাহ আমানত রহ. এর মাজারে কিছু নারী সন্ধ্যা হওয়ার সাথে সাথেই মোমবাতি জ্বালিয়ে নিজেদের আশা পূরণের ব্যর্থ চেষ্টা করেছেন। চট্টগ্রাম আদালতের আইনজীবি এ্যাডভোকেট নিজাম উদ্দীন তার কিছু ছবি তোলে সামাজিক মাধ্যমে পোস্ট করে দু:খ প্রকাশ করে বলেছেন, ‘দুঃখ পেলাম মনোবাসনা পূরণের নিয়তে মোমবাতি জ্বালানোর দীর্ঘ লাইন এবং মাজারের ভিতরে মহিলাদের উপস্থিতি দেখে।’ বিষয়টি আসলেই দু:খ পাওয়ার মতো। কারণ মনাবাসনা পূরণ করবেন আল্লাহ। মাজার কিংবা মাজারে শুয়ে থাকা মৃত ব্যক্তি কখনো মনোবাসনা পূরণ করতে পারে না। বিষয়টি সম্পর্কে ইসলাম কী বলে? চলুন জেনে আসি।

মনোবাসনা পূরণের জন্য মাজারে মোমবাতি জ্বালানো নাজায়েজ। শুধু নাজায়েজই নয়। কোনো ক্ষেত্রে এটা শিরকের মত অন্যায়। কেননা সবকিছু পূরণ করার ক্ষমতা রাখেন রাব্বুল আলামিন। মৃত ব্যক্তি কখনো কিছু দিতে পারেন না। মৃতের কাছে কিছু চাওয়া মানে আল্লাহর জাতের উপর আঘাত করা। তাই এ জাতীয় গর্হিত ও অন্যায় কাজ থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহ তায়ালা আমাদের তৌফিক দান করুন। আমিন।

তবে মাজার যদি রাস্তার পাশে হয় এবং রাস্তায় চলাচলকারী পথিকদের জন্য মোমবাতি বা অন্য কিছু জ্বালানো হয় তবে তা জায়েজ ও সাওয়াবের কাজ। উপরের আলোচিত বিষয়ের মাঝে এটি পাওয়া যায়না। কেননা চট্টগ্রামের শাহ আমানত মাজারে বিদ্যুতের আলো রয়েছে। সেখানে মোমবাতি জ্বালানোর কোন প্রয়োজন নেই। তাছাড়া এটি সম্পদ অপচয়ের শামিল। আর সম্পদ অপচয় কারী শয়তানের ভাই। (আল কুরআন)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়