শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ১০:১৩ দুপুর
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

অহিদ মুুকুল : [২] অন্যকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লাশ হয়েছেন মঞ্জুারুল ইসলাম মঞ্জু (২০) নামে এক যুবক। বুধবার রাতে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

[৩] এদিন বিকেলে নোয়াখালীর কবিরহাট উপজেলার হালিমের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জু একই উপজেলার ঘোষবাগ ইউনিয়নের মির্জাপুর গ্রামের মাহবুবুল হক মেম্বার বাড়ির ইউছুফ আলীর ছেলে।

[৪] কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া জানান, বিকেলে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন মঞ্জু।

[৫] হালিমের দোকানের সামনে পৌঁছালে এক পথচারীকে বাঁচাতে গিয়ে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় পেছনে থাকা মঞ্জু ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

[৬] কোনো ধরনের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়