শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৭:১৩ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৈয়দ আবুল মকসুদ বললেন, এই ধরনের নিবেদিত, সৎ এবং আদর্শবাদী রাজনীতিবীদ আমি দেখিনি

আব্দুল্লাহ মামুন: [২] মোহাম্মদ সুলতান পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাঝগ্রামে জন্মগ্রহণ করেন। যশোর জেলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। রাজশাহী সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

[৩] সৈয়দ আবুল মকসুদ বলেন, তিনি এতোটাই আর্দশবাদী ছিলেন যে, মৃত্যুর আগ মহুর্তে তিনি যখন অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন তখন তিনি কেবিনে না থেকে সাধারণ ওয়ার্ডে ছিলেন এবং সেখানে তিনি মারা যান। তিনি প্রথম একুশে সংকলন বের করেছিলেন, বিশেষ করে এজন্য তিনি অমর হয়ে থাকবেন।

[৪] সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ ১৪৪ ধারা ভঙ্গ না করার সিদ্ধান্ত নেয়ার পর যে ১১ জন সংগ্রামী ছাত্রনেতা ফজলুল হক হলের পুকুর পাড়ের সিঁড়িতে বসে রাত ১টায় ১৪৪ ধারা ভাঙ্গার সিদ্ধান্ত নিয়েছিলেন মোহাম্মদ সুলতান ছিলেন তাদের অন্যতম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম কালো পতাকা উত্তোলনকারীদের একজন। তিনি ছাত্র ইউনিয়নের প্রথম সভাপতি নির্বাচিত হন।

[৫] ভাষা আন্দোলনের পর তিনি এম আর আখতার মুকুলের অংশীদারিত্বে প্রধানত রাজনৈতিক উদ্দেশ্যে পুস্তক বিক্রয় কেন্দ্র ‘পুথিপত্র’ প্রতিষ্ঠা করেন। ১৯৫৩ সালের মার্চ মাসে কবি হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় ভাষা আন্দোলনের ঐতিহাসিক সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ প্রকাশ করেন।

[৬] ১৯৮৩ সালের ৩১ ডিসেম্বর তিনি ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন। তাকে জুরাইন কবরস্থানে সমাহিত করা হয়। সম্পাদনা: রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়