শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকাগামী বাস চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহ বাস কোচ মালিক সমিতির মহাসচিবের গাড়ী শেরপুরের নবীনগর বাসস্ট্যান্ডে আটকিয়ে ড্রাইভার ও হেলপারকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ঘটনার সুষ্ঠ বিচারের দাবিতে আজ বিকেল থেকে শেরপুর থেকে ঢাকাগামী সকল বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা বাস কোচ মালিক সমিতি।

জেলা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জীব ঘোষ জানান, সম্প্রতি দুই দফায় ময়মনসিংহ বাস কোচ মালিক সমিতির মহাসচিবের গাড়ী শেরপুর নবীনগর বাসস্ট্যান্ডে অবৈধভাবে আটকিয়ে শ্রমিকদের লাঞ্চিত ও মারধর করে। পরে বিচারের সিদ্ধান্ত নেয়া হলে আবারো মারধর করে নবীনগর বাসস্ট্যান্ডের শ্রমিকরা। এরই প্রতিবাদে ও ঘটনার সুষ্ঠ বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য শেরপুর থেকে ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়