শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৩:৫৯ রাত
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

অনলাইন রিপোর্ট: যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাস মারাত্মকরূপ ধারণ করায় ঢাকা-লন্ডন রুটে সব ফ্লাইট বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘যুক্তরাজ্যে কোভিড-১৯ এখন মারাত্মক রূপ নিয়ে আবির্ভূত হওয়ার ফলে দেশটির সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ বিমানের ফ্লাইট বাতিল ঘোষণা করলেও বাংলাদেশ সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-লন্ডন ফ্লাইটসহ বিদেশি এয়ারলাইন্সের বিমান যেগুলি লন্ডন থেকে ঢাকায় আসে সেগুলিও বন্ধ করেনি। সুতরাং দেশের মানুষের এক ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে-যা অত্যন্ত উদ্বেগজনক।’

‘আমি অবিলম্বে ঢাকা-লন্ডন রুটে দেশি-বিদেশি এয়ারলাইন্সের সকল ফ্লাইট বন্ধ করার আহবান জানাচ্ছি’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই সম্পূর্ণরূপে ভ্রুক্ষেপহীন থেকেছে। যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি বলেই এদেশের অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে এবং বিপুল সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগ্রাম করছে।’

বাংলাদেশে করোনা আঘাত হানার শুরুতে তা মোকাবিলায় সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘আইসিইউ বেড, অক্সিজেন এবং ভেন্টিলেটরসহ করোনা সংশ্লিষ্ট অন্যান্য মেডিকেল সরঞ্জামাদীর অভাবে আক্রান্ত মানুষ ভয়ানক কষ্ট পাচ্ছে, বিনা চিকিৎসায় মৃত্যুকে আলিঙ্গন করতে হচ্ছে। দীর্ঘ দশ মাসেও সরকার করোনা মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশের মানুষের জীবনের কোনো মূল্য নেই এই সরকারের কাছে।’ সারাবাংলা

  • সর্বশেষ