শিরোনাম
◈ আসল দুধের আড়ালে ভেজালের কারখানা, ফাঁস হলো নকল দুধ তৈরির কৌশল (ভিডিও) ◈ রাতারাতি কোটিপতি হতে বান্ধবীদের সঙ্গে পর্নোগ্রাফি তৈরি, সফলতা আসতেই সব ভেস্তে দিল পুলিশ!(ভিডিও) ◈ পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৪ ◈ ডলারের দামে ফের ঊর্ধ্বগতি, উদ্বেগে ব্যাংক ও আমদানিকারকরা ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ট্রাম্পের ওপর প্রভাব খাটাতে চায় সৌদি আরব ◈ ক্ষমতাচ্যুতির দুই বছর: ৫ অগাস্ট ‘ভার্চুয়ালি সামনে আসছেন’ শেখ হাসিনা ◈ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের  ◈ প্রাপ্তবয়স্ক নারীদের স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ◈ হাসিনার ছবি সরানোর পর ছেলে জড়িয়ে ধরে বলেছিল, ‘মা, আমি তোমাকে নিয়ে গর্বিত’ ◈ বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা ইস্যুতে আরব আমিরাতের সঙ্গে সরকারের যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০২:৩৪ রাত
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে মিথ্যা অটোরিক্সা চুরির অভিযোগে প্রতিবন্ধিকে ধরে এনে অমানবিক নির্যাতন করে হত্যা , অভিযুক্তরা গ্রেপ্তার

আফরোজা সরকার: [২] রংপুর নগরীর পার্কের মোড় কোর্ট পাড়া এলাকায় প্রতিবন্ধি অটো চালককে মিথ্যা চুরির অভিযোগ এনে অমানুষিক নির্যাতন করে হত্যার প্রতিবাদে এলাকাবাসিরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে । এ সময় বেশ কয়েকটি অটো সহ যানবাহন ভাংচুর করা হয়েছে। নির্যাতনকারী পুলিশ কনষ্টবল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসি জানায় রংপুর নগরীর পার্কের মোড় কোর্টপাড়া এলাকায় বসবাসকারী রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ কনষ্টবল হাসান আলীর একটি অটো ভাড়া নিয়ে চালাতো প্রতিবন্ধি নাজমুল ইসলাম। দুদিন আগে অটো চুরি হলে এ ঘটনায় পুলিশ কনষ্টবল হাসান প্রতিবন্ধি নাজমুলকে তার বাসায় ধরে এনে তার স্ত্রী সাথি বেগম সহ তাকে অমানুষিক নির্যাতন করে। নির্যাতনে নাজমুল মারা গেলে পুলিশ কনষ্টবল হাসান ও তার স্ত্রী সাথি বেগম নিহত প্রতিবন্ধি নাজমুলের লাশ গলায় ফাঁস লাগিয়ে ঘরের সিলিং এর মধ্যে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে প্রচার করে।

[৩] এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে লাশটি নামালে এলাকাবাসি দেখতে পায় নিহতের সব গুলো নখ থেতলানো শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন। নিহত প্রতিবন্ধি নাজমুলকে নির্যাতন করে হত্যার অভিযোগে এলাকাবাসি পুলিশকে হত্যাকারী পুলিশ কনষ্টবল হাসান ও তার স্ত্রী সাথি বেগমকে গ্রেফতার করার দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটৈান পুলিশের সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেনের নেতৃত্বে পুলিশের উর্ধতন কর্মকর্তারা সেখানে গেলে বিক্ষুব্ধ জনতা তাদের ঘেরাও করে দায়িদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ জনতার দাবির মুখে পুলিশ কনষ্টবল হাসান আলী ও তার স্ত্রী সাথি বেগমকে গ্রেফতার করে।

[৪] এদিকে এ ঘটনা জানাজানি হলে শত শত জনতা নগরীর পার্কের মোড় এলাকায় রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় বেশ কয়েকটি অটো সহ যানবাহন ভাংচুর করা হয়। বিক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ নিয়ে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, কয়েক দফায় সংঘর্ষও হয়। পুলিশ লাঠি চার্জ করে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। দু’ ঘন্টা পর সন্ধ্যা ৬ টার দিকে বিপুল সংখ্যক পুলিশ ঘটনা স্থলে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে। পরে নিহতের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।

[৫] উপসহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন জানান প্রতিবন্ধি অটো চালককে নির্যাতন করে হত্যা করার অভিযোগে পুলিশ সদস্য হাসান ও তার স্ত্রী সাথি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা স্থল থেকে উদ্ধার করা হয়েছে নির্যাতনে ব্যাবহৃত হাতুড়ি ও একটি প্লাস।

[৬] তাজহাট থানার ওসি আখতারুজ্জামান জানান এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সম্পাদনা: আখিরুজ্জামান সোহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়