শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৮:৩৩ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ন্যাটোর ক্ষেপণাস্ত্র মোতায়েনের জবাব দিতে পুতিনের নির্দেশ

পার্সটুডে: মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট রুশ সীমান্তের কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েন করার যে পদক্ষেপ নিয়েছে অবিলম্বে তার জবাব দেয়ার জন্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি মস্কোয় এক বক্তব্যে বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনে ন্যাটোর ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপযুক্ত জবাব দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। পুতিন বলেন, ন্যাটোর এ পদক্ষেপের জবাবে রাশিয়ার পশ্চিম সীমান্ত ক্ষেপণাস্ত্র দিয়ে ভরে ফেলতে হবে এমন কোনো কথা নেই।

তবে পশ্চিমা দেশগুলো রাশিয়ার সীমান্তে এ ধরনের অস্ত্র মোতায়েনের যে পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে জবাব দেয়ার জন্য তিনি মস্কোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

রাশিয়া সব সময় সেদেশের সীমান্তের কাছে ন্যাটো জোটের ক্ষেপণাস্ত্রবাহী রণতরীর আনাগোনার ব্যাপারে সতর্ক করে এসেছে।

আমেরিকা ও রাশিয়া এখন থেকে ১০ বছর আগে তাদের কৌশলগত অস্ত্র সংখা কমানোর লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করে যা নয়া স্টার্ট চুক্তি হিসেবে পরিচিতি পায়। ওই চুক্তির মেয়াদ প্রায় শেষ হয়ে এলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি নবায়ন করার ব্যাপারে তেমন কোনো আগ্রহ দেখাচ্ছেন না। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্তিটি নবায়নের প্রস্তাব দিয়েছেন। গ্রন্থনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ
  • জনপ্রিয়