শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৪:০৪ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাকি দুই টেস্টে ভারতের আশা একেবারেই দেখছেন না মার্ক ওয়াহ

স্পোর্টস ডেস্ক: [২] অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি তিন টেস্টে ঘুরে দাঁড়ানোর কোনও আশা ভারতের নেই বলে মনে করছেন মার্ক ওয়াহ। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে স্বাগতিকদের কাছে তারা ৪-০ তে হোয়াইটওয়াশ হবে বলে দাবি সাবেক এই অজি তারকার।

[৩] অ্যাডিলেডে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারের পর ভারতকে নিয়ে এই মন্তব্য করলেন ওয়াহ। সাবেক এই অস্ট্রেলিয়ান ওপেনারের মতে, ভারতের জয়ের একমাত্র সুযোগ ছিল দিবারাত্রির টেস্টে। কিন্তু সেই সুযোগ তারা হারিয়েছে। পিতৃত্বকালীন ছুটিতে দেশে বিরাট কোহলি ফিরে যাওয়ায় স্বাগতিকদের সামনে কঠিন পথ অপেক্ষা করছে বলে বিশ্বাস ওয়াহর।

[৪] ফক্স ক্রিকেটকে ওয়াহ বলেছেন, ‘কোনও আশা নেই। আমি ভেবেছিলাম, কাগজে কলমে তারা যে টেস্ট জিততে পারে সেটি অ্যাডিলেডে। কারণ ওই একমাত্র টেস্টে বিরাট কোহলি ছিল। তাছাড়া কন্ডিশনও তাদের সঙ্গে যায়। আমি ভাবতেই পারছি না তারা কীভাবে তৃতীয় দিনে ওভাবে অস্ট্রেলিয়ার কাছে গুঁড়িয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়াবে। তাই আমার উত্তর হলো ‘না’- অস্ট্রেলিয়া জিতবে ৪-০ তে।’ - দ্যা ফগ নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়