শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]২০২০ সালে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যা দ্বিগুণ হয়েছে, সবচেয়ে বিপজ্জনক বিট ‘রাজনীতি’, বিপজ্জনক দেশ ‘মেক্সিকো’

লিহান লিমা: [২]এ বছর বিশ্বজুড়ে ৩০ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে ২১জনকে তাদের কাজের কারণে হত্যা করা হয়েছে। নিউইয়র্ক ভিত্তিক সাংবাদিকদের অধিকার রক্ষার সংগঠন ‘সেন্টার টু প্রটেক্ট জার্নালিস্ট’ (সিপিজে) এই তথ্য জানায়। টাইম

[৩]নিহতদের মধ্যে দুইজন নারী সাংবাদিক। এজন মেক্সিকোর মারিয়া এলেনা, আরেকজন আফগানিস্তানের মালালাই মারিওয়ান্দ।
[৪]সিরিয়ার যুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন তিন জন সাংবাদিক।

[৫]সিপিজে’র গবেষণায় আরো উঠে এসেছে, ২০২০ সালে বেশিরভাগ সাংবাদিক হত্যার পেছনে রয়েছে অপরাধী গোষ্ঠিগুলো। এ বছরের সবচেয়ে বিপজ্জনক বিট হিসেবে চিহ্নিত হয়েছে ‘রাজনীতি।’

[৬] সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ মেক্সিকো। ২০২০ সালে পৃথিবীতে যত সাংবাদিক খুন হয়েছেন তার এক-তৃতীয়াংশ মেক্সিকোয়। দেশটিতে এ বছর ৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। গত ২০ বছরে এ নিয়ে সেখানে ১২০ জন খুন হলেন । এর মধ্যে গত মাসে দশ দিনের ব্যবধানে তিনজনকে গুলি করা হয়।

[৭] গত মাসে এক প্রতিবেদনে সিপিজে জানায়, ১৯৯০ সালের পর এ বছর সবচেয়ে বেশি সাংবাদিক জেলে গিয়েছেন। ২০২০ সালের ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে কারাবন্দী রয়েছেন অন্তত ২৭৪ জন সাংবাদিক। এদের বেশিরভাগই বিক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনা এবং সরকারের কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়ে খবর প্রকাশ করতে গিয়ে জেলে গিয়েছেন। অন্তত দুইজন সাংবাদিক পুলিশি হেফাজতে থাকার সময় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়