শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০১:২১ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিক্রি হয়ে যাচ্ছে ‘জেমস বন্ড’র স্টুডিও ‘এমজিএম’

জেরিন আহমেদ: [২] হলিউডের অনেক ছবির শুরুতেই সিংহের গর্জনের সঙ্গে পর্দায় ফুটে ওঠে ‘মেট্রো গোল্ডউইন মায়ার’ বা এমজিএম’এর। বন্ড ছবি তৈরির একচেটিয়া অধিকার রয়েছে এই স্টুডিওর। কিন্তু চরম আর্থিক সংকটে পড়ে দেউলিয়া হতে বসেছেন স্টুডিওর মালিকরা। আর তাই আনুষ্ঠানিক বিক্রয় প্রক্রিয়া শুরু করা হয়েছে।

[৩] এমজিএম’-এর কাছের এক সূত্র রয়টার্সকে সোমবার এই তথ্য জানিয়েছেন।

[৪] ব্যক্তিগত শেয়ার এবং দেনা সহ ‘এমজিএম’-এর বাজারমূল্য বর্তমানে ৫.৫ বিলিয়ন ডলার।

[৫] এর আগেও বেশ কয়েকবার আর্থিক সংকটে পড়েছিল স্টুডিওটি। আর্থিক সংকটের কারণে ২৩তম জেমস বন্ড ছবির শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধও করে দিতে হয়েছিল। চ্যানেল আই ,ডিবিসি

[৬] বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় চরিত্র ‘জেমস বন্ড’। সেই ১৯৬২ সাল থেকে সিনেমার রুপালি পর্দা মাতিয়ে চলেছে দুর্ধর্ষ এই স্পাই। যারা গোয়েন্দা-রহস্য বা অ্যাকশন-থ্রিলার মুডের ছবি দেখতে পছন্দ করেন তাদের কাছে জেমন বন্ড সবসময়ই ‘স্পেশাল ওয়ান’।

[৭] এখন পর্যন্ত এ চরিত্রে বিশ্বসেরা অনেক তারকাই অভিনয় করে প্রশংসিত হয়েছেন। তবে সর্বকালের সেরা জেমন বন্ড বলা হয় সম্প্রতি প্রয়াত হওয়া অভিনেতা শন কনারিকে। বেশ কিছু জরিপেও সেরা হিসেবে শীর্ষে উঠে এসেছে তার নাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়