শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে সরকারী কোনো জায়গা অবৈধ দখলে থাকবে না: ফজলে করিম

শাহাদাত হোসেন: [২] চট্টগ্রামের রাউজানে ভূমিদস্যুদের দখলে থাকা সাড়ে ৪’শ একর জমি জবরদখল মুক্ত করে সামাজিক বনায়নের চুক্তির আওতায় ২’শ ৭৫ জন উপকার ভোগীদের চুক্তিপত্র বিতরণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

[৩] সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন রাউজান ফরেস্ট চেক স্টেশনের আয়োজনে চুক্তিপত্র বিতরণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।

[৪] রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন- রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সি. সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।

[৫] অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, বন কর্মকর্তা আবদুর রশীদ, পৌর আওয়ামী লীগের সি. সহ-সভাপতি জসিম উদ্দিন প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাউজানে সরকারী কোন জায়গা অবৈধ দখলে থাকবে না। যে সব জায়গায় অবৈধ দখলে রয়েছে তা উদ্ধার করে সামাজিক বনায়ন গড়ে তোলা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়