শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টেকনাফে ডিভি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-১

ফরহাদ আমিন: [২]কক্সবাজারের টেকনাফ হ্নীলা ইউনিয়নের নাট মোড়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬হাজার৯শ'পিস ইয়াবাসহ এক মাদক ব্যববসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।

[৩] রোববার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাট মোড়া পাড়া এলাকার নিজ বসত বাড়ি থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।আটক হলেন,হ্নীলা ইউনিয়নের নাট মোড়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে শামসুল আলম (২৫)।

[৪] তিনি বলেন, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা নাটমোড়া এলাকায় এক মাদক ব্যবসায়ীর বাড়িতে ইয়াবা মজুদ রেখেছে।এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি টিম ঔই বাড়িতে অভিযান চালিয়ে ৬ হাজার ৯শ'পিস ইয়াবাসহ হাতেনাতে বাড়ির মালিক শামসুল আলমকে আটক করতে সক্ষম হয়।

[৫]তিনি আরো বলেন,আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়