শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ১২:৩৮ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে পাহাড় কেটে রাস্তা তৈরি করছে লেকভিউ হাউজিং

রাজু আহমেদ : চট্টগ্রাম চিড়িয়াখানার পাশেই পরিবেশ অধিদপ্তরের নাম ভাঙিয়ে পাহাড় কাটছে লেকভিউ হাউজিং মালিক কল্যাণ সমিতি চট্টগ্রাম।

সরেজমিনে গিয়ে দেখা যায় পাহাড় কেটে রাস্তা তৈরি করছে তারা, যখন চট্টগ্রামে বিভিন্ন জায়গায় পাহাড় কাটার দায়ে পরিবেশ অধিদপ্তরের মামলা জরিমানা চলছে প্রতিনিয়ত, পরিবেশের ক্ষতি সাধিত করে প্রতিনিয়ত পাহাড় কেটে যাচ্ছে তারা, লেকভিউ হাউজিং মালিক কল্যাণ সমিতির সাঁটানো সাইনবোর্ড থেকে নাম্বার নিয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে।

এভাবে অবৈধভাবে পাহাড় ধ্বংস করার কর্মযজ্ঞ চলতে থাকলে উজাড় হয়ে যেতে পারে পাহাড় ,এতে করে চরম ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা পরিবেশের, এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক এর সাথে কথা বললে তিনি বলেন আমরা এমন কোন অনুমতি দিতে পারিনা, পাহাড় পরিদর্শনে গিয়ে আমরা এর সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়