শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০৮:১৭ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট নিয়ে পাকিস্তানের কপালে চিন্তার ভাজ

স্পোর্টস ডেস্ক : [২] এক ম্যাচ বাকি থাকতে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছে পাকিস্তান। আনুষ্ঠানিকতার শেষ ম্যাচের পর শুরু হবে টেস্ট সিরিজ। তবে তার আগেই একটি খারাপ খবর পেল সফরকারীরা। চোটে পড়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে না পারা অধিনায়ক বাবর আজম থাকছেন না প্রথম টেস্টেও, তার সঙ্গী হয়ে নেই ওপেনার ইমাম-উল হকও।

[৩] সোমবার বাবর ও ইমামের ছিটকে পড়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। ২৬ ডিসেম্বর বক্সিং ডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না তাদের। নিয়মিত অধিনায়ক বাবর না থাকায় প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবে কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। দলের দুই মূল ব্যাটসম্যানের চোটে ২৪ বছর বয়েসী ইমরান বাটকে দলে নিয়েছে পাকিস্তান। এই তরুণ কায়েদ-ই-আজম ট্রফিতে গেল মৌসুমে ৬২’র উপর গড়ে ৯৩৪ রন করেছিলেন।

[৪] দলের প্রধান কোচ মিসবাহ-উল হক সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন এসব তথ্য, প্রথম টেস্টের সময় বাবরের চোটে পড়ার দুই সপ্তাহ হবে। তবে কোন রকম নেট সেশন ছাড়া তার টেস্টে নেমে পড়া কঠিন। আমি আশা করি বাকিরা মাউন্ট মাঙ্গুনুইতে সুযোগটা কাজে লাগাবে। টি-টোয়েন্টি সিরিজের ব্যর্থতা আড়াল করে দেবে।

[৫] প্রথম টেস্টের পাকিস্তান স্কোয়াড : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবিদ আলি, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস সোহেল, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহীন আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান, ইয়াসির শাহ। - ডেইলি স্টার / ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়