শিরোনাম
◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ নিয়ে মোদির বক্তব্য সাম্প্রদায়িকতাকে উস্কে দিবে : চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট : সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল আলোচনায় বাংলাদেশে মৌলবাদের উত্থানে দিল্লী উদ্বিগ্ন বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদশ-এর আমীর মুফতী রেজাউল করীম।

আজ এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ অসাম্প্রদায়িক বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে শ্রী নরেন্দ্র মোদির এহেন উক্তি ক্ষতিগ্রস্ত করবে।

তিনি ভারতীয় প্রধানমন্ত্রীকে নিজ দেশ ও প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তথা উভয় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নের স্বার্থে আরও যত্নবান ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

চরমোনাই পীর বলেন, ভারতের উগ্রবাদী বিজেপি সরকার তাদের দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠায় মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলায় মত্ত হলেও বাংলাদেশে মুসলমানদের নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, মুসলমানরা সহনশীল বলেই সাড়ে সাতশত বছর ভারতবর্ষ শাসন করার পরও ভারতবর্ষে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ। হিন্দু মুসলমানরা যদি বিজেপি তথা মোদি সরকারের মত হিংস্র হতো তাহলে ভারতবর্ষে একজনও হিন্দু থাকতো না। কাজেই বাংলাদেশে মুসলমানদের উত্থানে মোদি সরকারকে ভয় পাওয়ার কিছু নেই। মুসলমানরা সবসময় শান্তিকামী।
সূত্র-ইনসাফ২৪

  • সর্বশেষ