শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০৬:২৯ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরাইলে মোবাইল এ্যাপস ব্যবহার করে জুয়া খেলার সময় ৬ জুয়ারি আটক, টাকা উদ্ধার

তৌহিদুর রহমান নিটল: [২] ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সৈয়দটোলা এলাকা থেকে মোবাইলের এ্যাপস ব্যবহার করে ক্রিকেট লাইন গুরু ও এ্যাপস এক্সচ্যাঞ্জ ব্যবহার করে জুয়া খেলার ৭৭,২১০ টাকা ও ৬ টি মোবাইলসহ ৬ জুয়ারীকে আটক
করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।

[৩] রোববার রাতে অভিযানে আটকৃত জুয়ারিরা হলেন, তৌফিক (৩৫) মমিন (৩৩) মুসলিম মিয়া (২০) শাহীর মিয়া (৪৮) মীর মাফুজ আলী (৩০) আমির আলী (৩৬)।র‌্যাব-১৪ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল সরাইল থানাধীন সৈয়দটোলা পূর্ব হাফিজ টোলা (সাবেক) বাতিন মেম্বারের বাড়ীর সামনে মুমিনের মুদি দোকানের অভিযান পরিচালনা করে জুয়ার নগদ টাকা, জুয়া খেলার টার্চ স্কিন মোবাইল উদ্ধারসহ ৬ জুয়ারি আটক করেন। ধৃত আসামীদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়