শিরোনাম
◈ আম্বানির চিড়িয়াখানা ভানতারায় গাজীপুর থেকে চুরি হওয়া দুই লেমুর আছে কি না নিশ্চিত নয় সিআইডি! ◈ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু-পেঁয়াজ, রপ্তানি সম্ভাবনা যাচাইয়ে যাবে প্রতিনিধি দল ◈ কাপ্তাই লেকের পানি উচ্চতা বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা ◈ এআই বিনিয়োগে বাড়ছে ইলেকট্রনিক পণ্যের চাহিদা, মধ্যপ্রাচ্যের সংঘাতেও চাঙা বৈশ্বিক বাণিজ্য ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের নতুন নিয়ম, চাকরি হারালে ৬০ দিনের সুযোগ বাতিলের প্রস্তাব! ◈ আমেরিকানদের ৫০০০ ডলার করে দেওয়ার ট্রাম্পের প্রতিশ্রুতি কি আতঙ্কের লক্ষণ? ◈ রাতারাতি ধনী হওয়ার লোভে একের পর এক ঝরছে প্রাণ ◈ বড় ব‌্যবধা‌নে সাবাহকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের ◈ শক্তিশালী দল নিয়ে কলকাতায় আসছে ব্রা‌জিল, স্কোয়াড ঘোষণা

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০৫:৫৯ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেন্টমার্টিনে ইঞ্জিন বিকল হয়ে এস টি শহীদ সালাম নামে জাহাজটি দুইশতাধিক পর্যটক নিয়ে সাগরে আটকা

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের সেন্টমার্টিন থেকে টেকনাফগামী পর্যটকবাহী জাহাজ 'এস টি শহীদ সালাম 'নামে একটি জাহাজটি ইঞ্জিন বিকল হয়ে ২০৫ পর্যটক নিয়ে বঙ্গোপসাগরে আটকা পড়েছে।

[৩] রোববার সকাল সাড়ে ৯টার দিকে জাহাজটি ২২৯পর্যটক নিয়ে টেকনাফের দমদমিয়া বিআইডব্লিটিএ বন্দর থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে।বেলা সাড়ে ৩টার দিকে সেন্টমার্টিন জেটিঘাট থেকে ২০৫পর্যটক নিয়ে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। জাহাজটি সন্ধ্যা ৬টায় টেকনাফের দমদমিয়া ঘাটে পৌঁছানোর কথা ছিল।জাহাজটি ওই স্থানে প্রায় আড়াই ঘণ্টা ধরে আটকে রয়েছে।পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্পিডবোট ও ট্রলারে করে পর্যটকদের সেন্টমার্টিনে ফেরত আনা হলেও জাহাজটি এখনো ওই এলাকায় আটকে রয়েছে।

[৪]এ তথ্যটি সন্ধ্যায় নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।

[৫] ওই জাহাজে থাকা রাজশাহীর একজন পযটক বলেন, সেন্টমার্টিন জেটি থেকে ছেড়ে আসা কিছুক্ষণ পরে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে।প্রায় আড়াই ঘণ্টা ধরে জাহাজের নাবিকেরা ইঞ্জিন মেরামতে ব্যর্থ হয়। এসময় জাহাজের অনেক নারী ও শিশু পর্যটকেরা ভয়ে কান্নাকাটিও করেন। জাহাজটিতে দুই শতাধিক পর্যটক ছিল।

[৬] সেন্টমার্টিন ইউপির চেয়ারম্যান নুর আহমদ বলেন,ওই জাহাজটি বিকেল সাড়ে তিনটার দিকে দুই শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিন জেটি থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেওয়ার ১৫ মিনিট পরেই ইঞ্জিন বিকল হয়ে পড়ে।পরে স্থানীয় লোকজন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্পিডবোট ও ট্রলারে করে পর্যটকদের উদ্ধার করে সেন্টমার্টিন নিয়ে আসেন।

[৭] এ বিষয়ে জানতে এস টি শহীদ সালাম জাহাজের' টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ করিম বলেন,রোববার সকালে চলতি মৌসুমের শুরুতেই ২২৯ পর্যটক নিয়ে সেন্টমার্টিন উদ্দেশ্য রওনা হয়।কিছু যাত্রী রাত্রি যাপনের জন্য সেন্টমার্টিনের অবস্থান করে।বাকি প্রায় দুই শতাধিক পর্যটক নিয়ে বিকেলে ফেরার পথে জাহাজের ইঞ্জিন (গিয়ার) বিকল হয়ে পড়ে।বিকল হয়ে পড়ায় ইঞ্জিন চালুর চেষ্টা করা হচ্ছে।

[৮] এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,জাহাজটি ইঞ্জিন বিকল হয়ে পড়েছে বলে খবর শুনেছি।জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জাহাজে থাকা পর্যটকদের নিরাপদে সেন্টমার্টিনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ