শিরোনাম
◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০২:৩৬ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাচীন মানুষ শীতনিদ্রার মাধ্যমে প্রচণ্ড শীত মোকাবেলা করতো

আব্দুল্লাহ যুবায়ের: [২] ফসিল বিশেষজ্ঞরা প্রাচীন জীবাশ্মের নমুনা পরীক্ষা করে বলছেন, প্রচণ্ড শীত পড়লে আদি মানুষেরা ঘুমিয়েই তা মোকাবেলা করতো। সাপ, ব্যাঙ, ভালুকসহ অন্য স্তন্যপায়ীদের মধ্যে আজও এই প্রবণতা দেখা যায়। দ্য গার্ডিয়ান

[৩] উত্তর স্পেনের আতাপুরেকায় ‘সিমা দে লস হিউসোস’ নামে একটি গুহা খননের পর পাওয়া হাড়ের উপর গবেষণা করেই এমন সিদ্ধান্তে এসেছেন বিশেষজ্ঞরা।

[৪] ফসিল বিজ্ঞানীরা বলছে, প্রথম দিকের মানুষের জীবাশ্মের হাড়ের ক্ষত এবং অন্যান্য ক্ষয়ক্ষতির লক্ষণগুলো শীকনিদ্রায় যাওয়া অন্য প্রাণীর হাড়ের মতোই। এ থেকে বোঝা যায়, তীব্র শীত থেকে বাঁচতে তারা অন্য প্রাণীর হাড়ের মতো মানুষের জীবাশ্মের হাড় থেকে শক্তি সংগ্রহ করতো।

[৫] গত তিন দশকে, আতাপুরেকার গর্তের মূল অংশটির ৫০ ফুট খাদের নীচে পাওয়া কাঁদা থেকে কয়েক ডজন মানুষের জীবাশ্মের অবশেষ বের করা হয়েছে। গুহাটি কার্যকরভাবে একটি গণকবর, গবেষকরা বলছেন, হাজার হাজার দাঁত এবং হাড়ের টুকরো এখান থেকে পাওয়া গেছে। যা সম্ভবত ইচ্ছাকৃতভাবে সেখানে ফেলে দেওয়া হয়েছিল। এই জীবাশ্মগুলি প্রায় চার লক্ষ বছরেরও বেশি পুরনো এবং সম্ভবত প্রাথমিকভাবে নিয়ানডারথাল তাদের ছিল। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়