শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০১:০৯ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে নারী মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ রেশমা ওরফে রেশমি বেগম (২২) নামের একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব১০।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নটি জানিয়েছে, শনিবার র‌্যাব-১০ এর সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে¡ একটি দল কামরাঙ্গীরচরের ৬নম্বর ছুরি স্পট গলিতে অভিযান চালায়। এ সময় ১০০ গ্রাম গাঁজাসহ রেশমাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেশমা র‌্যাবকে জানিয়েছেন, তিনি পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে কামারঙ্গীরচরসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করছিলেন। রেশমার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়