শিরোনাম
◈ রফতানিতে ধাক্কা, কারখানায় আগুন: কতটা ক্ষতিগ্রস্ত পোশাকশিল্প? ◈ পর্যাপ্ত মজুতের পরও সার নিয়ে বিপাকে কৃষকরা ◈ সাজেকে ১৪ দিনের অবরোধে চরম খাদ্যসংকট, পর্যটন ও পরিবহন খাতে শতকোটি টাকার ক্ষতির শঙ্কা: সমাধান করবে কে? ◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ?

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্কে কোভিড-১৯ এ একই দিনে বাবা-ছেলের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৯ ডিসেম্বর) সকালে নিউইয়র্কের একটি হাসপাতালে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে প্রকৌশলী খায়রুজ্জামান ও তার ছেলে আবুল বাশার পান্নার মৃত্যু হয়। জাগোনিউজ২৪

চট্টগ্রামের সন্দ্বীপের হালিশহরের এ ব্লক ৮ নম্বর লেনের বাসিন্দা প্রকৌশলী খায়রুজ্জামান ও আবুল বাশার পান্না দীর্ঘদিন ধরে নিউইয়র্কের ব্রুকলিনে বসবাস করতেন। তাদের মৃত্যুর খবরে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

কোভিড-১৯ এর মহামারির প্রকোপে বিশ্বের যেকোনো দেশের চেয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে। এই সপ্তাহের শুরুতে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ দ্বিতীয় ঢেউয়ে এক মাসের ব্যবধানে এক চিকিৎসক ও প্রকৌশলীসহ অন্তত ১২ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়ে হাসপাতালে ও নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন কয়েক শতাধিক।

তারা সবাই নিউইয়র্ক, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, পেনসিলভানিয়া, নিউজার্সি, মিশিগান, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ওয়াশিংটন ডিসির বাসিন্দা বলে জানা গেছে।

  • সর্বশেষ