শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২০, ০৫:৪৮ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

তপু সরকার হারুন: শেরপুর সদর উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০ এর উদ্বোধন করা হয়েছে। ১৯ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া বলবাড়ি আব্দুল হালিমের বাড়ি প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও সম্প্রসারিত টীকাদান কর্মসূচি (ইপিআই)’র বাস্তবায়নে ওই ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন রহমান অমি ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খবিরুল ইসলাম খান।

দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে ৯ মাস বয়স থেকে ৫ বছর বয়সী ৪৫ জন শিশু ও ৫ বছর বয়স থেকে ১০ বছর বয়সের নিচে ৬০ জন শিশুসহ ১০৫ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে।

  • সর্বশেষ