শিরোনাম
◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২০, ০২:২৮ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে যাত্রীবাহী বাস উল্টে দুই মাদরাসা ছাত্র নিহত আহত ২০ জন

যশোর প্রতিনিধি: [২] শনিবার(১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর জেলার মনিরামপুর উপজেলার লাউড়ী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মেহেদী হাসান (১৭) ও ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বসতপুর গ্রামের সরাফাত মোল্লার ছেলে শাহিন হোসেন (১৬)। নিহত দুই জন হুদোরাজাপুর হামিউস সুন্না কওমি মাদরাসার ছাত্র।

[৩] এছাড়া আহতরা হলেন, মাগুরা জেলার কচুয়া গ্রামের ফজলে করিমের ছেলে রবিউল ইসলাম, মাগুরা জেলার শিবরামপুরের মোন্তাজ হোসেনের ছেলে আজিজ হোসেন (৫৭), একই গ্রামের আজিজ হোসেনের স্ত্রী নবীরুন নেছা (৪৪) ও গোবিন্দনাথের ছেলে রবীন্দ্রনাথ (২৮), যশোরের বিরামপুরের আব্দুল রশিদের ছেলে শিমুল হোসেন (৩২), মাগুরার আরোয়া গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে আকিদুল ইসলাম, যশোরের আরবপুর এলাকার আব্দুল মন্ডলের ছেলে আব্দুল গফুর (৬০) ও তার স্ত্রী মনোয়ারা বেগম, একই এলাকার শিমুল ইসলামের ছেলে ইশান (৪), যশোরের হামিদপুরের সেলিম রেজার ছেলে আরাফাত হোসেন (৩), মাগুরা জেলার বাটিকাডাঙ্গার আকবর হোসেনের স্ত্রী ভানু বেগম(৫৪), যশোরের মোমিন হোসেনের ছেলে তামিম হোসেনকে (২৫) যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকা জনক।

[৪] যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাসটি মাগুরা থেকে যশোরের উদ্দেশে যাচ্ছিলো। দুপুর আড়াইটার দিকে বাসটি যশোর সদর উপজেলার হুদোরাজাপুর ব্রীজের কাছে পৌছুলে অপর একটি গাড়িকে পাশ দিতে গিয়ে রাস্তার নিচে নেমে যায়। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজে যোগ দেয়।

[৫] তিনি আরো জানান, বাসটিতে ৩০/৩৫জন যাত্রী ছিল। এর মধ্যে ২০ জনকে অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্য ৫ জনকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অনেকে সামান্য আঘাত প্রাপ্ত হয়েছেন।

  • সর্বশেষ