শিরোনাম
◈ যেসব আমলে গুনাহ মাফ হয় জুমার দিনে ◈ ‘অপারেশন গজব লিল হক’ অর্থ কী? কেন শুরু করল পাকিস্তান? ◈ বিএনপি ক্ষমতায় আসায় আওয়ামী লীগে স্বস্তি, অপেক্ষা সবুজ সংকেতের ◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়!

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত, মিয়ানমার, থাইল্যান্ডের ত্রিপাক্ষিক হাইওয়েতে যুক্ত হতে চায় বাংলাদেশও

আসিফুজ্জামান পৃথিল: [২] এটি বাস্তবায়িত হলে দক্ষিণ-পূর্ব এশিয়া ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। আইএমটি বলে পরিচিত এই প্রকল্পের আগে বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার বা বিসিআইএম নামে আলাদা একটি করিডোর হবার কথা ছিলো। কিন্তু তা হয়নি। ইকোনমিক টাইমস

[৩] ১৭ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সম্মেলন চলাকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যাপারে তার আগ্রহের কথা জানান। এই হাইওয়েটি আশিয়ানের সঙ্গে দক্ষিণ এশিয়ার নতুন দুয়ার উন্মোচন করবে। পরবর্তীতে কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনাম পর্যন্ত যাবে এই পথ।

[৪] ১৩৬০ কিলোমিটার আইএমটি প্রকল্পের আওতায় মিয়ানমারে দুইটি প্রকল্প শুরু করেছে ভারত। একটি শুরু ভারতের মোরেহতে আর শেষ হবে থাইল্যান্ডের মাই সোট-এ। আরেকটি কাজ চলছে কেলগা-ইয়োগি রাস্তার। এই পথে তৈরি হচ্ছে ৬৯টি সেতু।

[৫] বাংলাদেশ ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে তার পণ্যবাহী ট্রাক নিয়ে যেতে চায়। এজন্য বিবিআইএন নামে একটি প্রকল্পও আছে। তবে তা পুরোপুরি সচল নয়। বাংলাদেশের ভেতর দিয়েও সংযোগ চায় ভারত। ক্ষেত্রবিশেষে তা পেয়েছেও। ইতোমধ্যেই চট্টগ্রাম বন্দর ও আখাউড়া স্থল বন্দর ব্যবহার করে উত্তর-পূর্ব ভারতের জন্য পণ্য আমদানি শুরু হযেছে। এবার সুযোগ চায় ঢাকাও। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাশে এই সুবিধা পেলে স্থলবেশ্টিত একাধিক দেশে ভারতের একচেটিয়া প্রভাব কমে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়