শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২০, ১০:৩৯ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২০, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী বছরের নভেম্বর নাগাদ ৮০ শতাংশ নাগরিককে করোনাভ্যাকসিন দেবে দক্ষিণ কোরিয়া

সুইটি আক্তার: [২] শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রলায়ের কর্মকর্তা ইয়াং ডং জিও একথা জানান। গত সপ্তাহে মন্ত্রণালয় জানায়, আস্ট্র্যাজেনেকা,ফাইজার, জ্যানসেন, মডার্নাসহ বিভিন্ন টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে ৪৪ মিলিয়ন ব্যক্তিকে দেয়া যায়, এই পরিমাণ টিকা আমদানি করা হবে। আপাতত এই পরিমাণ টিকা যথেষ্ট। কারণ এই পরিমাণ মোট জনসংখ্যার ৮০ শতাংশেরও বেশি। সিএনএন

[৪] প্রেস বিজ্ঞপ্তিতে ওই কর্মকর্তা আরও জানান, আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চ থেকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রদান শুরু হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ডিসেম্বরে ফাইজার এবং জ্যানসনের সঙ্গে এবং জানুয়ারিতে মডার্নার সাথে চুক্তি করবে।

[৫] ইতোমধ্যে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহের সঙ্গে ক্রয় এবং সরবরাহ সংক্রান্ত চুক্তি সাক্ষরিত হয়েছে। চিকিৎসাকর্মী ও বৃদ্ধদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল/সারোয়ার

  • সর্বশেষ
  • জনপ্রিয়