শিরোনাম
◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে মহান বিজয় দিবসে সোহাগপুর বীর জায়াদের সংবর্ধনা

তপু সরকার হারুন: [২] মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি সোহাগপুর বিধবাপল্লীর বীর জায়াদের সংবর্ধনা দিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।

 

[৩] ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন শেরপুর জেলা পুলিশ।

[৪] সোহাগপুরের শহীদ পরিবারের ২৫ জন বীর জায়াকে ১টি করে ক্রেস্ট, ২০ কেজি চাল, ৫ কেজি ডাল সহ অন্যান্য সামগ্রী উপহার দেন তিনি ।

[৫] এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আফরোজা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো: জাহাঙ্গীর আলম, জেলা গোয়েন্দা শাখার ডিবির (ওসি) মোহাম্মদ রহুল আমীন তালুকদার, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুর রহমান, বীর জায়াসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সম্পাদনা: আখিরুজ্জামান সোহান

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়