শিরোনাম
◈ বাংলা‌দেশ- ভারত সীমান্তে উত্তেজনা বাড়ছে? ◈ বি‌শ্বের সেরা টেস্ট দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত বাংলাদেশ: ওয়াসিম আকরাম ◈ বাংলাদেশের চাইতে পাকিস্তান বাজে দল, দাবি দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকম‌লের ◈ ইবোলা টিকা বাজারে আসতে আরও ৯ মাস লাগতে পারে: ডব্লিউএইচও ◈ কোটচাঁদপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল বন্ধ ◈ পাকিস্তান থেকে আসা ২৮ টন বিট লবণ আটকাল চট্টগ্রাম কাস্টমস ◈ আরও দুটি গ্রিন কারখানা, বিশ্বের শীর্ষ ১০০ গ্রিন কারখানার ৫৩টিই বাংলাদেশের ◈ চিকেনস নেকে কৌশলগত তৎপরতা বাড়াচ্ছে ভারত ◈ ৩০ বছর পর ইউরোপা লিগে চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা ◈ গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন চায় বাংলাদেশ, নতুন কাঠামোর ভাবনায় ভারত

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ০২:৪৪ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘হল অব ফেমে’ জায়গা পেলেন প্রয়াত কিংবদন্তি বক্সার মহম্মদ আলির মেয়ে লায়লা আলি

স্পোর্টস ডেস্ক: [২] বক্সিংয়ের ‘হল অব ফেমে’ জায়গা পেলেন প্রয়াত কিংবদন্তি মহম্মদ আলির মেয়ে লায়লা আলি। পাশাপাশি আন্তর্জাতিক বক্সিংয়ের হল অফ ফেম-এ জায়গা করে নিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন স্যার ফ্লয়েড মেওয়েদার।

[৩] প্রয়াত মহম্মদ আলির মেয়ে লায়লা আলি ২০০৭ সালে অবসর নেন। সেই সময় তিনি দুরন্ত ফর্মে ছিলেন। ২৪ টি লড়াইয়ের সবকটিতেই জিতে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। ২১টি লড়াইয়ে প্রতিপক্ষকে নকআউট পাঞ্চ করেছিলেন লায়লা আলি।

[৪] বক্সিং রাইটার্স অ্যাসোসিয়েশন এবং ইন্টারন্যাশনাল বক্সিং হিস্টোরিয়ানদের প্যানেল মনোনীত করেছেন লায়লা আলি-ফ্লয়েড মেওয়েদারদের। আগামী বছরের ১৩ জুলাই তাদের সম্মানিত করা হবে।

[৫] ফ্লয়েড মেওয়েদার- ১১ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ২০১৭ সালে গ্লাভস তুলে রাখেন। সেই সময় তিনিও ছিলেন অপরাজিত। সুপার ফেদার ওয়েট, লাইট ওয়েট,সুপার লাইট ওয়েট, ওয়েলটার ওয়েট এবং লাইট মিডল ওয়েট এই পাঁচটি ভিন্ন ভিন্ন বিভাগে ১১ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকেও ব্রোঞ্জ পদক জিতেছিলেন ফ্লয়েড মেওয়েদার। - জি নিউজ/ নিউইয়র্ক টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়