শিরোনাম
◈ ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ, ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল জালিয়াতি: এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ ◈ প্রশাসন-নির্ভরতায় বিএনপি বিষণ্নতায়, হাসিনাকে বাংলা‌দে‌শে ফি‌রে যে‌তে ভারতীয়দের চাপ ◈ কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুন, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ ◈ প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওডিশার দিকে, বাংলাদেশে ৩ নম্বর সতর্কসংকেত জারি; দুই দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন ◈ তেল ইরাকের, নিয়ন্ত্রণ চীনের আর অর্থের চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে! ◈ কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ ◈ ৭০ বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি ◈ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২০, ০৮:৫৬ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২০, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমেরিকা সাইবার হামলা ঠেকাতে ব্যর্থ হলেই রাশিয়ার ঘাড়ে দোষ চাপায়: মস্কো

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলায় রাশিয়ার হাত রয়েছে বলে ওয়াশিংটন যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছে মস্কো। রাশিয়া বলেছে, ওয়াশিংটনকে মস্কোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আরোপ বন্ধ করতে হবে।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে। পেসকভ সোমবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমেরিকা যখনই সাইবার হামলা ঠেকাতে ব্যর্থ হয় তখনই সে দায় রাশিয়ার ঘাড়ে চাপানোর প্রবণতা ভালো নয়।

এর আগে ওয়াশিংটনে নিযুক্ত রুশ দূতাবাস মার্কিন অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলায় রাশিয়ার জড়িত থাকার অভিযোগ নাকচ করে দিয়েছিল। ওই দূতাবাস বলেছে, কোনো দেশের তথ্যভাণ্ডারে হামলা চালানো রাশিয়ার পররাষ্ট্রনীতির পরিপন্থি। কাজেই মার্কিন গণমাধ্যম সেদেশের সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার জন্য মস্কোকে দায়ী করে যেসব খবর ছেপেছে তা ভিত্তিহীন।

বার্তা সংস্থা রয়টার্স রোববার রাতে খবর দিয়েছিল, মার্কিন অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা হয়েছে এবং এটির ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। ওই বার্তা সংস্থার খবরে দাবি করা হয়, একটি বিদেশি সরকারের সমর্থনপুষ্ট একটি জটিল হ্যাকার গোষ্ঠী মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য চুরি করার চেষ্টা করেছে। পরবর্তীতে আমেরিকার স্থানীয় গণমাধ্যমগুলো পরোক্ষভাবে ওই বিদেশি রাষ্ট্র বলতে রাশিয়ার প্রতি ইঙ্গিত করেছে।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এটা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েছে যে, যে হ্যাকারগোষ্ঠী আমেরিকার অর্থ মন্ত্রণালয়ের তথ্যভাণ্ডারে হানা দিতে পেরেছে তারা ভবিষ্যতে আমেরিকার অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানেও একইরকম হামলা চালাতে পারে।

সূত্র: পার্সটুডে

  • সর্বশেষ