শিরোনাম
◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০, ০২:৪০ রাত
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিএনজিতে কৌশলে ডাকাতি: চক্রের ৬ সদস্য গ্রেপ্তার !

রাজু চৌধুরী : [২] নগরীর বিভিন্ন এলাকায় কৌশল এবং ছদ্দবেশ ধারণ করে ডাকাতি করে এমন চক্রের মোট ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] সোমবার (১৪ ডিসেম্বর) কোতোয়ালী থানা পুলিশ সূত্রে জানা যায়, পূর্বে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল পরে তাদের তথ্য অনুযায়ী রোববার রাত ১০টার দিকে ওয়াসা মোড়ের জামেয়াতুল ফালাহ মসজিদের পাশ থেকে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

[৪] বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তারকৃত নুরুল হক সজীব (২৯), মো. শহীদ ওরফে চৌধুরী (২৭), মো. ইব্রাহিম (৪২), মো. সাব্বির প্রকাশ ছাব্বির (৪৪) ও মোস্তাকিন হোসেন মিঠু (৩৫)। তাদের কাছ থেকে ৩টি স্টিলের ছোরা, ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড গুলি উদ্ধার ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয় জানিয়ে তিনি আরো বলেন, দু’জন ভুক্তভোগীর করা অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতদলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, এর আগে এ ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

[৫] ওসি মো: মহসীন বলেন, ‘ব্যাংক পাড়াকে টার্গেট করে এই ছদ্দবেশী ডাকাতদল সিএনজি অটোরিকশা করে ঘুরে বেড়ান। এক পর্যায়ে সুযোগ বুঝে সাধারণ মানুষকে তাদের সিএনজিতে অস্ত্রের মুখে তুলে নিয়ে টাকাসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেন। সর্বস্ব কেড়ে নেওয়ার পরে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ভুক্তভোগীকে ফেলে চলে যান। এরা অনেক সময় সিএনজিতে এই প্রক্রিয়ায় ডাকাতিকালে শারীরিক নির্যাতন ও ভয়-ভীতি প্রদর্শন করে থাকে। তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ