শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ১১:৪৯ দুপুর
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যৌন হয়রানির মামলায় জিতে লাখপতি নিউজিল্যান্ডের যৌনকর্মী

আব্দুল্লাহ যুবায়ের: [২] যৌনকর্মীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ দন্ডনীয় অপরাধ,২০০৩ সালে এ মর্মে একটি আইন পাস হয় নিউজিল্যান্ডে। নতুন প্রণীত আইনের সুফল পাচ্ছেন দেশটির যৌনকর্মীরা। ধনাঢ্য যৌন ব্যবসায়ীর বিপক্ষে বৈষম্যের মামলা করে নিজের পক্ষে রায় পেয়েছেন একজন যৌনকর্মী। হয়েছেন লাখপতি। বিবিসি

[৩] মানবাধিকার কর্মীরা বলছেন, যৌনকর্মীদের আয়ের অর্থ তাদেরকে সময়মত না দেয়া কিংবা তাদেরকে সমাজে তুচ্ছভাবে উপস্থাপন করা মানবতা পরিপন্থী কাজ। সমাজের অন্যান্য পেশায় যারা যুক্ত তাদেরকে যেভাবে মূল্যায়ন করা হয়, একইভাবে যৌনকর্মীদেরও মূল্যায়ন করা উচিৎ।

[৪] গত সোমবার যৌনকর্মীর পক্ষে দেয়া নিউজিল্যান্ডের ঐতিহাসিক রায়ের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠিত হল নিউজিল্যান্ডে। পরাজিত হল বৈষম্য। আদালতের দেয়া এ রায় ভবিষ্যতে যৌনকর্মীদের অধিকার বাস্তবায়নের জন্য একটি মাইলফলক হবে, এমনটাই আশা মানবাধিকার সংগঠনগুলোর।

[৫] ডেম ক্যাথরিন নামের একজন যৌনকর্মী বিবিসিকে বলেন, ‘প্রতিটি পেশার মানুষের পদবী থাকে। আমাদের পদবী হল- যৌনকর্মী। আমরা আমাদের পেশার ও কাজের যথাযথ মূল্যায়ন চাই। সবাই যদি মূল্য পেতে পারে, তাহলে আমরা কেন পাবো না? যে কোন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারা অত্যন্ত সাহসিকতাপূর্ণ কাজ।’ সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়